১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

যশোরে স্ত্রীকে নিতে এসে শাশুড়িকে গলাকেটে হত্যার চেষ্টা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১২

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। নিজের স্ত্রীকে ফিরিয়ে নিতে এসে ব্যর্থ হয়ে শাশুড়িকে ছুরিকাঘাত করেছেন অমিত (২৫) নামে এক যুবক। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চুড়ামনকাটি ব্যারাক অফিসের সামনে এই ঘটনা ঘটে।

আহত নারীর নাম রাবেয়া খাতুন (৪০)। তিনি স্থানীয় বাসিন্দা সাইদুলের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে রাজশাহীর বাসিন্দা অমিতের সঙ্গে রাবেয়ার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা পালিয়ে বিয়ে করেন। তবে প্রায় তিন মাস আগে পরিবারের সদস্যরা মেয়েটিকে বুঝিয়ে পুনরায় বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন।
সোমবার বিকেলে অমিত হঠাৎ শ্বশুরবাড়িতে হাজির হয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার দাবি জানান। এ নিয়ে শাশুড়ি রাবেয়া খাতুনের সাথে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। তর্কের একপর্যায়ে অমিত ক্ষিপ্ত হয়ে নিজের কাছে থাকা চাকু দিয়ে রাবেয়া খাতুনের গলায় আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হয়ে রক্তাত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

আহত রাবেয়া খাতুনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত অমিত পলাতক রয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীর পরিবার যশোর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

এক দিনেই দুই দফা ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ:

যশোরে স্ত্রীকে নিতে এসে শাশুড়িকে গলাকেটে হত্যার চেষ্টা

আপডেট: ০৮:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬