০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মহিমান্বিত রজনী পবিত্র শবেবরাত আজ:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪৭

রহমত ও মাগফিরাতের বার্তা নিয়ে বছর ঘুরে আবার ফিরে এলো পবিত্র লাইলাতুল বারাআত বা শবেবরাত। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে সারাদেশে পালিত হবে এই মহিমান্বিত রজনী। মুসলিম উম্মাহর কাছে এটি ভাগ্য রজনী ও গুনাহ থেকে মুক্তির রাত হিসেবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

পবিত্র শবেবরাত উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ রাতভর কুরআন তিলাওয়াত, ওয়াজ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
: শবেবরাতের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করবেন মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী।
: শবেবরাতের শিক্ষা ও করণীয় বিষয়ে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।
জিকির ও নফল ইবাদতের জন্য বায়তুল মোকাররম মসজিদ মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে।
: আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইমাম প্রশিক্ষণ একাডেমি এবং ইসলামিক মিশন কেন্দ্রগুলোতেও অনুরূপ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা এদিন নফল নামাজ, তসবিহ পাঠ ও মৃত স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে মাগফিরাত কামনায় মশগুল থাকবেন।

ইসলামি দর্শনে শবেবরাত হলো আত্মসমালোচনা ও তাকদির সংশোধনের এক অনন্য সন্ধিক্ষণ। হাদিস শরিফে এসেছে, আল্লাহ তাআলা এই রাতে মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকিদের ক্ষমা করে দেন।
সতর্কবার্তা: শবেবরাত উপলক্ষে আতশবাজি, পটকা ফোটানো, আলোকসজ্জা বা উচ্চশব্দে হৈ-হুল্লোড় করা ইসলামের আদর্শের পরিপন্থী। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্ত ও নিরিবিলি পরিবেশে ইবাদত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

মহিমান্বিত রজনী পবিত্র শবেবরাত আজ:

আপডেট: ১০:১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬