০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বেনাপোলে ৪টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল সরবরাহ বন্ধ: ভোগান্তিতে চালকরা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫৪৪

নিজস্ব প্রতিবেদক, বেনাপোল:
বেনাপোল স্থলবন্দর ও এর আশপাশের এলাকায় তীব্র জ্বালানি সংকটের অজুহাতে গতকাল থেকে মোটরসাইকেলের তেল (পেট্রোল ও অকটেন) সরবরাহ বন্ধ করে দিয়েছে স্থানীয় পাঁচটি প্রধান ফিলিং স্টেশন। স্টেশনগুলো হলো— ১. হক ফিলিং স্টেশন, ২. তনিমা ফিলিং স্টেশন, ৩. শাহাজান ফিলিং স্টেশন, এবং ৪ বেনাপোল ফিলিং স্টেশন।
ভোক্তাদের অভিযোগ, গতকাল থেকে এসব পাম্পে তেল নিতে গিয়ে ফিরে আসতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিচ্ছে যে তাদের কাছে কোনো তেল নেই। তবে অনেক চালকের দাবি, কৃত্রিম সংকট তৈরি করে রাখা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী ও রাইড শেয়ারিং চালকরা পড়েছেন চরম বিপাকে। পাম্পগুলোতে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের গুজবে দেশজুড়ে প্যানিক বায়িং শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকার মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ২ লিটার তেল বরাদ্দের নিয়ম করলেও বেনাপোলের এই পাম্পগুলো পুরোপুরি সরবরাহ বন্ধ রাখায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় তেল পাচার রোধে বিজিবি ও প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই এমন অচলাবস্থা তৈরি হলো।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সাধারণ চালকরা দ্রুত এই সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝিকরগাছায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত করা হচ্ছে রাস্তা ও ফুটপাত

বেনাপোলে ৪টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল সরবরাহ বন্ধ: ভোগান্তিতে চালকরা

আপডেট: ১১:১৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬