০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যশোরে কোতয়ালী পুলিশের ঝটিকা অভিযান: ১০টি বাইসাইকেল ও মাদকসহ আটক ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫৩৮

যশোর যশোর শহরের ষষ্টিতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০টি চোরাই বাইসাইকেল, গাঁজা এবং দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (৭ মার্চ, ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কোতয়ালী মডেল থানার এসআই (নিঃ) মোঃ আনিছুর রহমান খানের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ষষ্টিতলা গ্রামস্থ মোঃ বাপ্পি মোল্যার বসত বাড়ীতে হানা দেয়। অভিযানে ঘর তল্লাশি করে ১০টি বিভিন্ন মডেলের বাইসাইকেল, ২৪ পুরিয়া গাঁজা এবং একটি স্টিলের ফোল্ডিং বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
এই ঘটনায় জড়িত থাকার অপরাধে বাড়ির মালিক বাপ্পি মোল্যা এবং আইনের সাথে সংঘাতে জড়িত এক কিশোরকে (১৩) হাতেনাতে আটক করে পুলিশ।

১. মোঃ বাপ্পি মোল্যা (৪২): পিতা- মৃত খোকন মোল্যা, গ্রাম- ষষ্টিতলা (পাখিপট্টি, সরকারি রেল কোয়ার্টারের ভাড়াটিয়া), কোতয়ালী, যশোর।
২. আইনের সাথে সংঘাতে জড়িত শিশু (১৩): (পরিচয় গোপন রাখা হয়েছে)।
উদ্ধারকৃত মালামাল
* ১০টি বিভিন্ন ব্র্যান্ডের বাইসাইকেল (চোরাই হিসেবে সন্দেহভাজন)।
* ২৪ পুরিয়া মাদকদ্রব্য গাঁজা।
* ০১টি স্টিলের তৈরি ফোল্ডিং বার্মিজ চাকু।

কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদক, চুরি ও অস্ত্র আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাপ্পি মোল্যাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনের সাথে সংঘাতে জড়িত কিশোরকে নিয়ম অনুযায়ী শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে।
যশোর শহরকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝিকরগাছায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত করা হচ্ছে রাস্তা ও ফুটপাত

যশোরে কোতয়ালী পুলিশের ঝটিকা অভিযান: ১০টি বাইসাইকেল ও মাদকসহ আটক ২

আপডেট: ০৯:০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬