০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১১

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেলের ভেতর থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় রিপন হোসেন (৪১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করে বিজিবি।

আটক রিপন হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে রিপন হোসেনকে আটক করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্য অনুযায়ী দুটি মোটরসাইকেলের ভেতর থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ২৬টি স্বর্ণের বারের মোট ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।

পরে যশোরের একজন দক্ষ জুয়েলারি কারিগরের মাধ্যমে পরীক্ষা করে উদ্ধার করা স্বর্ণের বারগুলো ২৪ ক্যারেটের খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত হওয়া যায়।

এ ঘটনায় রিপন হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

অভয়নগরে নবম শ্রেণির ছাত্রী অপহরণ, বাবা-ছেলে গ্রেপ্তার

শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

আপডেট: ০১:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬