১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ১২ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৬০৭

বেনাপোল প্রতিনিধিঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা।

রবিবার (২৯ জুন) দিনভর বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল কর্তৃক আন্দুলিয়া ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে শাড়ী, কম্বল, কীটনাশক, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ১২,৪৪,৪০০/-(বারো লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

আকিজ সিমেন্টে ১৪৮ কোটি টাকার ভ্যাট অনিয়মের অভিযোগ, এনবিআরের নিরীক্ষায় নানা অসঙ্গতি

বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ১২ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক

আপডেট: ০৮:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫