০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি মারা গেছে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫১০

যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার পরিবার। তিনি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।

নিহত বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন।

শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভাই জাহিদ হাসান প্রান্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এক পোস্টে তিনি লেখেন, “আমার বোন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

এর আগে একই ঘটনায় নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

ঘটনার পর স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। দুই শিক্ষার্থীর নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বাধিক পঠিত

ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক শান্তি ও যুক্তরাষ্ট্র সংলাপ ইস্যুতে বৈঠক

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি মারা গেছে

আপডেট: ১১:৫৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬