যশোরের চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে মিমি (২৭) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নিমতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহত মিমি চৌগাছা উপজেলার ষোলয়া গ্রামের আশরাফুলের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিমি তার স্বামীর মোটরসাইকেলের পেছনে চড়ে চৌগাছা শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে নিমতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় চলন্ত বাইক থেকে মিমি পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন এবং মাথায় প্রচণ্ড আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে:
“আহত নারীর মাথায় আঘাত থাকলেও বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত। নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চালানো হচ্ছে।”
>
চৌগাছা এলাকায় সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল দুর্ঘটনার প্রবণতা বাড়ায় স্থানীয় সচেতন মহল চালকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।




















