১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনা-১: জামায়াতের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দীকে হারিয়ে বিএনপির আমির এজাজ বিজয়ী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ ও বটিয়াঘাটা) আসনে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান। বহুল আলোচিত এই আসনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সনাতন ধর্মাবলম্বী প্রার্থী কৃষ্ণ নন্দীকে পরাজিত করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার জেলার ১১৯টি কেন্দ্রের সবকটির ফলাফল পর্যালোচনা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ২৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৪৭ হাজার ৯৭ ভোট। ১৩ হাজার ১৭০ ভোটের ব্যবধানে জয়ী হয়ে আমির এজাজ খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

খুলনা-১ আসনে এবার সবচেয়ে বড় চমক ছিল জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতির দায়িত্বে থাকা কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল দলটি। মূলত হিন্দু-অধ্যুষিত এই এলাকায় সংখ্যালঘু ভোটের সমীকরণ মেলাতে জামায়াত এই কৌশল গ্রহণ করেছিল। তবে চূড়ান্ত লড়াইয়ে অভিজ্ঞ বিএনপি নেতা আমির এজাজ খানের কাছে হেরে যান তিনি।
উল্লেখ্য, ২০০১ সালের পর এবারই প্রথম খুলনা-১ আসনে বিএনপি জয়লাভ করল। অন্যদিকে, কৃষ্ণ নন্দী পরাজিত হলেও তার প্রাপ্ত ভোট সংখ্যা এবং জামায়াতের টিকিটে একজন সনাতন ধর্মাবলম্বীর লড়াই দেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে তারেক রহমানের আগমন ঘিরে পথসভা ও শুভেচ্ছা মিছিল

খুলনা-১: জামায়াতের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দীকে হারিয়ে বিএনপির আমির এজাজ বিজয়ী

আপডেট: ০৯:৫৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬