০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

বিএসএফের গুলিতে চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৬০

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে। চোরাকারবারী, পরিবারের দাবি: ঘাস কাটতে গিয়েছিলেন
মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলমের ভাষ্যমতে, সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে কয়েকজন চোরাকারবারি মাদক আনার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এতে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হন।
বিজিবি কর্মকর্তা জানান, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন এবং রাত আটটার দিকে বিএসএফের পক্ষ থেকে শহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে, নিহত শহিদুল ইসলামের স্ত্রী নাসরিন আক্তার দাবি করেছেন, তাঁর স্বামী গরুর ঘাস কাটার জন্য সীমান্তের দোয়ালের মাঠে গিয়েছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে যায়। তিনি দ্রুত স্বামীর মরদেহ ফেরত চেয়েছেন।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম আরও জানান, বিএসএফ সদস্যরা আহত ব্যক্তিকে ভারতে নিয়ে গেছেন বলে তাঁরা জানতে পেরেছেন।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

বিএসএফের গুলিতে চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

আপডেট: ১১:০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫