০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ভারতে যাওয়ার সময় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য ও খলিয়াজুড়ির সাবেক চেয়ারম্যান আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৬৯৪

বেনাপোল প্রতিনিধিঃ ভারতে যাওয়ার সময় নেত্রকোনা জেলার খলিয়াজুড়ি উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান জোসেফকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
রবিবার (২৯ জুন) ১১টার দিকে তাকে আটক করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, গোপন সংবাদে জানা যায়, নেত্রকোনা জেলার খুলিয়াজুড়ি উপজেলার আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান জোসেফ ভারতে যেতে পারে। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে ১১টার দিকে তার পাসপোর্টটি ডেস্ক এ জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়।
তার নামে একাধিক মামলা রয়েছে।
তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক আসামী আমাদের কাছে হস্তান্তর করেছে। যেহেতু নেত্রকোনা থানায় তার নামে মামলা রয়েছে। সেহেতু তাকে নেত্রকোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।

সর্বাধিক পঠিত

রংপুরে ১৯ পিস ইয়াবাসহ বর্তমান ও সাবেক দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

ভারতে যাওয়ার সময় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য ও খলিয়াজুড়ির সাবেক চেয়ারম্যান আটক

আপডেট: ০১:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫