১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

যশোর-২ আসনে সাবিরা নাজমুল মুন্নির নির্বাচনী গণসংযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৫৬৫

আসন্ন নির্বাচন উপলক্ষে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষের’ প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি ঝিকরগাছা পৌরসদরে ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি মঙ্গলবার (২৫ নভেম্বর) ঝিকরগাছা পৌর এলাকার ০২, ০৩ ও ০৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।

গণসংযোগ চলাকালে তিনি ঐ অঞ্চলের বাসিন্দা, বিশ্ববরেণ্য লেখক ও সাহিত্যিক মরহুম হোসেন উদ্দিনের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকালে তিনি সাহিত্য জগতের এই গুণী নক্ষত্রের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের কাছে দোয়া প্রার্থনা করেন।
এছাড়াও, সাবিরা নাজমুল মুন্নি এলাকার গুণীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন ও তাঁদের সমর্থন কামনা করেন।
গণসংযোগের সময় স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁর সাথে উপস্থিত ছিলেন এবং নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

সর্বাধিক পঠিত

যশোরে ৫০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

যশোর-২ আসনে সাবিরা নাজমুল মুন্নির নির্বাচনী গণসংযোগ

আপডেট: ১২:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫