১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

যশোরে বাবার উপর ছেলের চা*কু-হামলা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৫৪৮

পারিবারিক বিরোধের জেরে যশোরের ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকায় বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বাবার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে তারই ১৮ বছর বয়সী ছেলে।
আহত ব্যক্তির নাম মোহাম্মদ জাহাঙ্গীর (৩৯)। তিনি ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার মৃত খালেক মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পারিবারিক কলহ চরমে উঠলে জাহাঙ্গীরের ছেলে রিসান (১৮) ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সে একটি বার্মিজ চাকু দিয়ে তার বাবাকে আঘাত করে। এই হামলায় জাহাঙ্গীরের বাম হাতের দুইটি স্থানে রক্তাক্ত জখম হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত জাহাঙ্গীরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

যশোরে বাবার উপর ছেলের চা*কু-হামলা

আপডেট: ০৭:৪০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫