বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সংসদ সদস্য (এমপি) এবং সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি সম্প্রতি বেনাপোলের সাধারণ মানুষজনের সাথে এক ঘরোয়া ‘চায়ের আড্ডায়’ অংশ নেন।
সরাসরি স্থানীয় ভ্যানচালক, শ্রমিক ও দিনমজুরদের মাঝে বসে তিনি তাদের সাথে অন্তরঙ্গ মতবিনিময় করেন। আড্ডার ফাঁকে তিনি উপস্থিত সবার পারিবারিক খোঁজখবর নেন এবং মন দিয়ে শোনেন তাদের দৈনন্দিন জীবনধারণ, অভাব-অভিযোগ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে।
এই আড্ডার মাধ্যমে সাবেক এই নেতা সাধারণ খেটে খাওয়া মানুষের বাস্তব অবস্থা ও তাদের দুঃখ-দুর্দশা সম্পর্কে সরাসরি অবগত হন।
১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
শিরোনাম:
বেনাপোলের ‘চায়ের আড্ডা’য় সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- ৫৪৭
সর্বাধিক পঠিত




















