০৪:২২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৫৬৭

যশোরের শার্শা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার রাড়ীপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম সোহাগ হোসেন (২৮)। তিনি শার্শা থানার রাড়ীপুকুর স্কুলপাড়া এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রাড়ীপুকুর এলাকা থেকে সোহাগ হোসেনকে হাতে-নাতে ইয়াবাসহ আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত

সাদিপুরে নবম দিনের গণসংযোগ শেষ, মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদ

শার্শায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

আপডেট: ০৭:২০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫