০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ফেক আইডি খুলে অশ্লীল পোস্ট ও চেইন ছিনতাইয়ের অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫৬৫

মামলা: যশোরের অভয়নগর উপজেলায় ফেসবুকে একাধিক ভুয়া আইডি ব্যবহার করে অশ্লীল পোস্ট দেওয়া, পথে আটকে হুমকি দেওয়া এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে হোসাইন ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভয়নগরের গোয়াখোলা গ্রামের ভুক্তভোগী এক নারী যশোর আদালতে এই মামলাটি দায়ের করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে অভয়নগর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আসামি হোসাইন ইসলাম (চেঙ্গুটিয়া চাপাতলা গ্রামের খায়ভার মোল্যার ছেলে) ফেসবুকে ভুয়া আইডি খুলে ভুক্তভোগী নারীর ছবি ব্যবহার করে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট করতেন এবং তাঁর স্বামীর ছবিতেও অশোভন মন্তব্য করেন।
২৪ অক্টোবর আসামি ভুক্তভোগী নারীর মাকে ফোন করে গালিগালাজ করেন এবং পুরো পরিবারকে ক্ষতির হুমকি দেন।
গত ৩১ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী নারী পিতার বাড়ি থেকে ফেরার পথে পালপাড়া রোডে হোসাইন ইসলামসহ দুই-তিনজন মোটরসাইকেলে এসে তাঁর গতিরোধ করে। এরপর তাঁকে জোর করে নামিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে এবং চিৎকারে তাঁর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সর্বাধিক পঠিত

সাদিপুরে নবম দিনের গণসংযোগ শেষ, মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদ

যশোরে ফেক আইডি খুলে অশ্লীল পোস্ট ও চেইন ছিনতাইয়ের অভিযোগ

আপডেট: ১০:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫