০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বাগআঁচড়ার সমাবেশ জনসমুদ্র: মফিকুল হাসান তৃপ্তির পক্ষে জনতার ঢল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫৭৩

সোমবার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির নির্বাচনী প্রচারণা তুঙ্গে। সোমবার শার্শা উপজেলার ০৮নং বাগআঁচড়া ইউনিয়নে অনুষ্ঠিত এক সমাবেশ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়।
বাগআঁচড়া ইউনাইটেড হাইস্কুল মাঠে আয়োজিত এই সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই শুরু হয় বিপুল উদ্দীপনা। দুপুর ২টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার মানুষ মাঠে আসতে শুরু করেন। বিকেল ৪টার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, মিছিলে মিছিলে প্রকম্পিত হয় গোটা বাগআঁচড়া এলাকা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের তত্ত্বাবধানে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু-সহ স্থানীয় ও জেলা পর্যায়ের বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা অঙ্গীকার করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

সর্বাধিক পঠিত

সাদিপুরে নবম দিনের গণসংযোগ শেষ, মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদ

বাগআঁচড়ার সমাবেশ জনসমুদ্র: মফিকুল হাসান তৃপ্তির পক্ষে জনতার ঢল

আপডেট: ০৮:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫