১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীতে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ৬৫১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে হত্যা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আজমল হোসেন ওরফে ইরাজ (৪৫) উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের আজাহার মিয়ার ছেলে।
তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে, শুক্রবার রাতে উপজেলার ওছখালী এলাকার সরকারি দ্বীপ কলেজের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা। তিনি বলেন, গ্রেপ্তার ইরাজের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ১৮টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

সর্বাধিক পঠিত

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে অষ্টম দিনেও জনতার দ্বারে ইমদাদুল হক

নোয়াখালীতে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট: ০৫:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫