যশোর স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর, ২০২৫) যশোর জেলার সবচেয়ে বৃহৎ বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিনটি কেন্দ্রে পরীক্ষার পুরো পরিবেশ ছিল উৎসবমুখর।
এই বৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৩২২১ জন শিক্ষার্থী অংশ নেয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমদ ইব্রাহীম শামীম জানান, ২০০১ সালে প্রতিষ্ঠিত যশোর স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুরু থেকেই শিক্ষার্থীদের মেধার বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছরও বৃহৎ পরিসরে এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশ নিয়েছে এবং সামগ্রিক কার্যক্রম অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই সফল আয়োজনের সঙ্গে যুক্ত সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
শিরোনাম:
যশোর জেলার সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩২২১ জন শিক্ষার্থী
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- ৫৫৪
সর্বাধিক পঠিত




















