০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

জাহানারা ইস্যুতে সরব তামিম ইকবাল: ‘স্বাধীন তদন্ত কমিটি গঠন হোক’, অন্য ভুক্তভোগীদের মুখ খোলার আহ্বান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৬০০

জাতীয় নারী দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলমের আনা গুরুতর অভিযোগের বিষয়ে এবার মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বাইরে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের পরামর্শ দেওয়ার পাশাপাশি অন্যান্য ভুক্তভোগী নারী ক্রিকেটারদের সাহস নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তামিম ইকবাল নিজের অবস্থান স্পষ্ট করেন।
অভিযোগ গুরুতর, মেনে নেওয়া যায় না
তামিম তাঁর পোস্টে বলেন, জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, তা সবগুলোই গুরুতর। যদি এসব অভিযোগ সত্যি হয়, তবে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তিনি জোর দিয়ে বলেন, “শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতিই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
বিসিবির বাইরে স্বাধীন তদন্তের দাবি
বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করলেও তামিম এটিকে যথেষ্ট মনে করছেন না। তাঁর পরামর্শ:
আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে।”
>
তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং তদন্ত শেষে দোষী যে-ই হোক, তার বিরুদ্ধে উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
যাচাই না করে উড়িয়ে দেওয়া কাম্য নয়
জাতীয় দলের পরিবেশ নিয়ে জাহানারা পূর্বে যে অভিযোগ করেছিলেন, বিসিবি দ্রুত তা উড়িয়ে দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, “একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত। কিন্তু যাচাই না করেই বিসিবি যেভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে, কখনোই তা কাম্য নয়।”
ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার আহ্বান
তামিম ইকবাল অন্যান্য নারী ক্রিকেটারদেরও একই ধরনের হেনস্থার শিকার হলে মুখ খোলার অনুরোধ জানিয়েছেন।
> “আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন, সেটা সরাসরি হোক বা আকারে-ইঙ্গিতে, যে কোনোভাবে হেনস্তার শিকার হয়েছে, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন… কথা দিচ্ছি, আমাকে ও আমাদেরকে আপনাদের পাশে পাবেন।”
>
তিনি মনে করেন, যদি এই অভিযোগগুলোর যথাযথ ব্যবস্থা এবং ন্যায়বিচার নিশ্চিত করা না যায়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা অন্য খেলাধুলায় পেশা হিসেবে আসতে ভয় পাবে। “আমরা সেটা হতে দিতে পারি না,” যোগ করেন তামিম।

সর্বাধিক পঠিত

দৌলতদিয়া ফেরিঘাটে আবার যাত্রীবাহী বাস পদ্মায়, চালক-সহকারী উদ্ধার

জাহানারা ইস্যুতে সরব তামিম ইকবাল: ‘স্বাধীন তদন্ত কমিটি গঠন হোক’, অন্য ভুক্তভোগীদের মুখ খোলার আহ্বান

আপডেট: ১০:৫২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫