০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

যশোরে ২১ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী রুবেল ইয়াবাসহ আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৫৫৩

যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী রকিবুল ইসলাম রুবেলকে (৪২) চাঁদাবাজি, মাদক, হত্যা, ও অস্ত্র মামলাসহ মোট ২১ মামলার আসামি হিসেবে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। শুক্রবার দুপুরে চাঁচড়া পশ্চিমপাড়ায় এক অভিযানে তার কাছ থেকে তিন পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আটকের বিস্তারিত
পুলিশ সূত্রে জানা গেছে, রকিবুল ইসলাম রুবেল শহরের সিটি কলেজপাড়ার ইনসান মিয়ার ছেলে এবং বর্তমানে চাঁচড়া মধ্যপাড়াায় বসবাস করেন।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সবুজ গাজী জানান, শুক্রবার দুপুরে তারা গোপন সূত্রে খবর পান যে, চিহ্নিত এই সন্ত্রাসী চাঁচড়া পশ্চিমপাড়ায় অবস্থান করছে এবং তার কাছে মাদকও রয়েছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তল্লাশির সময় তিনি স্বীকার করেন যে তার কাছে ইয়াবা রয়েছে। পুলিশ তার কাছ থেকে তিন পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২২ হাজার দুশ’ টাকা উদ্ধার করে।
আদালতে সোপর্দ
এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বাধিক পঠিত

দৌলতদিয়া ফেরিঘাটে আবার যাত্রীবাহী বাস পদ্মায়, চালক-সহকারী উদ্ধার

যশোরে ২১ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী রুবেল ইয়াবাসহ আটক

আপডেট: ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫