১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে প্রবাস ফেরত যুবক নিহতু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৫৭৬

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল হাওলাদার (৪৫) নামে এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
নিহত সোহেল হাওলাদার সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। তিনি রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে।
রূপসা থানার এসআই নাজমুল হাসান জানিয়েছেন, ঘটনার দিন সোহেল বাড়ি থেকে রুটি ও দই কেনার জন্য বের হয়েছিলেন। তিনি বাড়ির অদূরে মানিক সরদারের মাঠে অবস্থান করছিলেন। সেই সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সোহেল হাওলাদারের মৃত্যু হয়।
পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ ও এর সাথে জড়িতদের শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে।

সর্বাধিক পঠিত

এলজিইডির রিভার প্রকল্পের পিডির বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ

খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে প্রবাস ফেরত যুবক নিহতু

আপডেট: ০২:৪১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫