ঝিকরগাছা উপজেলা মোড় এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার দিনগত রাত (৬ নভেম্বর, ২০২৫) আনুমানিক ২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে দাঁড়িয়ে থাকা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার মোহাম্মদ আলমগীর (৩০) এবং তার স্ত্রী ময়না পাখি (২৪)।
যেভাবে ধরা পড়লো ইয়াবার চালান
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের কর্মকর্তারা ঝিকরগাছা উপজেলা মোড়ের একটি প্রাইভেট ক্লিনিকের পশ্চিম পাশে যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালান।
অভিযানের সময় সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ওই দম্পতির কাছ থেকে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপপরিচালক আরও জানান, আটককৃতরা ইয়াবার এই চালানটি কক্সবাজার থেকে যশোরে নিয়ে এসেছিলেন। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে।
মামলা দায়ের
এই ঘটনার পর আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
শিরোনাম:
যশোরে ৫ হাজার ইয়াবাসহ কক্সবাজারের দম্পতি আটক:
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:২৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- ৫৪৬
সর্বাধিক পঠিত




















