ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে জামায়াতে ইসলামীর একটি অফিস থেকে সরকারি কৃষি অনুদানের সার ও বীজ অবৈধভাবে মজুত রাখার অভিযোগে উদ্ধার করেছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃত উপকরণের তালিকা
স্থানীয় কৃষি কর্মকর্তাদের একটি দল মধ্যরাতে অভিযান চালিয়ে এসব কৃষি উপকরণ জব্দ করে। উদ্ধারকৃত উপকরণের মধ্যে রয়েছে:
* ডাই এমনোয়িাম ফসফেট (ডিএপি) সার: ৪ বস্তা
* মিউরিয়েট অব পটাশ (এমওপি) সার: ১ বস্তা
* সরিষার বীজ: ৮ প্যাকেট
* মসুর বীজ: ১৯ কেজি
কৃষি বিভাগের পদক্ষেপ
প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষক ও নজরুল ইসলামসহ কয়েকজন জানান, সুরাট বাজারে জামায়াত কার্যালয়ে সরকারি সার-বীজ মজুত দেখে এলাকাবাসী ভিড় জমায়। খবর পেয়ে ঝিনাইদহ সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার জুনায়েদ হাবিব এবং সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং অবৈধভাবে মজুত রাখা এসব উপকরণ জব্দ করে কৃষি অফিসে নিয়ে আসেন।
এ বিষয়ে অতিরিক্ত কৃষি অফিসার জুনায়েদ হাবিব বলেন, “সরকারি অনুদানের কোনো উপকরণ রাজনৈতিক দলীয় কোনো অফিস বা ব্যক্তি পর্যায়ে রাখা বা মজুত করা সম্পূর্ণ বেআইনি ও অপরাধমূলক কাজ। তাই আমরা সেগুলো জব্দ করে অফিসে নিয়ে এসেছি।” তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জামায়াতের প্রতিক্রিয়া: ‘ষড়যন্ত্র’ ও বিক্ষোভের ডাক
সরকারি উপকরণ উদ্ধারের ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে সন্তোষ দেখা গেলেও, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এটিকে ‘ষড়যন্ত্র’ বলে আখ্যায়িত করেছেন।
ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান বলেন, সার ও বীজ বিতরণে রাত হয়ে যাওয়ায় শনিবার সকালে পুনরায় বিতরণের উদ্দেশ্যে সেগুলো তাদের দলীয় অফিসে রাখা হয়েছিল। তিনি অভিযোগ করেন, তাঁদের রাজনৈতিক প্রতিপক্ষ কৃষি অফিসকে ভুল তথ্য দিয়ে তাদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোরও অভিযোগ করেন। এ ঘটনার প্রতিবাদে তাঁরা সুরাট বাজারে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন।
উদ্ধারের সময় সুরাট ইউনিয়ন জামায়াত সভাপতি ইকবাল হোসেন, ওয়ার্ড জামায়াত সভাপতি সাইফুল ইসলাম, ইউপি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোরসেনসহ বেশ কয়েকজন স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
শিরোনাম:
ঝিনাইদহে জামায়াত অফিস থেকে সরকারি সার-বীজ উদ্ধার!
-
নিউজ ডেস্ক - আপডেট: ০১:৩৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- ৫৫৩
সর্বাধিক পঠিত




















