বেনাপোল প্রতিনিধি:
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহমদ আলী শাহীনকে শোকজ করেছে যশোর জেলা বিএনপি।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকার স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ দেওয়া হয়।
শোকজ পত্রে বলা হয়েছে, সম্প্রতি এক পথসভায় সহ-সভাপতি আহমদ আলী শাহীন চরম অসৌজন্যমূলক এবং সুস্পষ্ট শৃঙ্খলা বিরোধী বক্তব্য প্রদান করেছেন। এই বক্তব্য শার্শা উপজেলায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
জেলা বিএনপি জানতে চেয়েছে— শৃঙ্খলা বিরোধী এই কার্যকলাপের জন্য কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। আহমদ আলী শাহীনকে পত্র প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
জানা গেছে, আসন্ন নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় গোটা শার্শা জুড়ে নিন্দার ঝড় ওঠে। তারই পরিপ্রেক্ষিতে জেলা বিএনপি তাঁর বিরুদ্ধে এই শোকজ জারি করেছে।
১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
শিরোনাম:
শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতির বিরুদ্ধে শোকজ জারি করলো জেলা বিএনপি
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:৫৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- ৫৭৭
সর্বাধিক পঠিত




















