০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

যশোর শহরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫৭৪

যশোর শহরের ঝুমঝুমপুর মান্দারতলা এলাকায় ফারদিন আহমেদ তানভীর (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত তানভীর রায়পাড়া এলাকার সজল হোসেনের ছেলে এবং বর্তমানে ঝুমঝুমপুর মান্দারতলায় ভাড়া বাসায় থাকেন।
আহত তানভীর ও তার স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে আজাদের ছেলে শাওন (২৬) এবং মিলনসহ অজ্ঞাত ৫/৭ জন ধারালো দা ও চাকু দিয়ে ফারদিনকে লক্ষ্য করে আঘাত করে। এতে ফারদিনের পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা জখম হয়। ঘটনার পর তার বন্ধুরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
তানভীরের বন্ধু অন্তু ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, তানভীর যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করেন, “বিগত দিনে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তারা ফের বেপরোয়া হয়ে উঠেছে। এর প্রতিবাদ করতে গিয়েই তানভীরসহ কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে।” অন্তু নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

সর্বাধিক পঠিত

ভারতে কারাভোগ শেষে বেনাপোল বর্ডার দিয়ে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি

যশোর শহরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম,

আপডেট: ০৮:৫২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫