০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বিজিবির অভিযানে ছেচল্লিশ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৬০৩

বেনাপোল প্রতিনিধিঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং বিপুল পরিমান অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনভর বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল হিজলী, কাশিপুর ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, চকলেট, জিরা, খাদ্য সামগ্রী, ঔষধ, কীটনাশক, মোবাইল, মোবাইল চার্জার, হেডফোন, চার্জার লাইট, ব্যাটারী এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ৪৬,২৩,৫০০/-(ছেচল্লিশ লক্ষ তেইশ হাজার পাঁচশত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

বিজিবির অভিযানে ছেচল্লিশ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক

আপডেট: ০৭:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫