০১:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিজিবির অভিযানে সাড়ে ষোল লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৬০০

বেনাপোল প্রতিনিধিঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার (০৭ জুলাই) দিনভর বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল শালকোনা, মাসিলা, শিকারপুর, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *বিদেশী মদ, বাংলা মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার ঔষধ, পলিথিন, জিরা, সিগারেট, চামড়ার জুতা, এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ১৬,৪৪,৯৩৭/-(ষোল লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শত সাইত্রিশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

নাটোরে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ব্যাংক কর্মকর্তা ও মেয়ের মৃত্যু, স্ত্রী গুরুতর আহত

বিজিবির অভিযানে সাড়ে ষোল লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক

আপডেট: ০৮:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫