০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নগদের টাকা ছিনতাই, ২৪ ঘন্টার আগেই চঞ্চল্যকর ছিনতাইয়ের রহস্য উদঘাটন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৫৭৯

নিজস্ব প্রতিনিধিঃ ২৪ ঘন্টার আগেই চঞ্চল্যকর ছিনতাইয়ের রহস্য উদঘাটন, ছিনতাইকৃত নগদ অর্থ(৩২,৫৫০০/-), উদ্ধার সহ গ্রেফতার-০৭

গতকাল মঙ্গলবার (১৭ জুন) সকালে নগদের ডিস্টিবিউটর রবিউল ইসলাম একটি প্রাইভেটকার যোগে যশোর শহর হতে মণিরামপুরে যাওয়ার পথে কুয়াদা জামতলা নামক স্থানে পৌঁছালে তাদের পিছন দিক হতে দুটি মোটরসাইকেল যোগে আসা অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ধারালো চাপাতি’সহ প্রাইভেটকারটির গতিরোধ করে।
একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা মোটরসাইকেল হতে নেমে প্রাইভেটকারের গ্লাস ভাংচুর করে এবং তাদের সাথে থাকা ধারালো চাপাতি দিয়ে প্রাইভেটকারের ভিতরে থাকা ডিস্টিবিউটরকে প্রাণ নাশের হুমকি দিয়ে নগদ হাউজের টাকার ব্যাগ ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে ভিকটিম রবিউল ইসলাম জাতীয় জরুরী পরিসেবা ৯৯৯ এ কল করে ঘটনার বিষয়ে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে।
এরপর ডিবি ও সাইবার ক্রাইম টিম ঘটনার রহস্য অনুসন্ধান সহ জড়িতদের দ্রুত গ্রেফতার অভিযানে নামে।

একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল সহ অন্যান্য তথ্য প্রমাণ অনুসন্ধান এবং পুলিশি কলাকৌশল প্রয়োগ করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হয়।
এরপর ডিবি সহ জেলা পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেফতার অভিযান পরিচালনা করে জড়িত আসামি সাগর হোসেন(২৪)কে ঝিকরগাছা থানাধীন খোষালনগর এলাকা হতে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে ছিনতাইয়ের সময় ব্যবহৃত একটি RTR মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করে।
তারপর ডিবি পুলিশ আসামি সাগর-কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং অন্যান্য আসামীদের নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্যমতে অন্যান্য আসামিদের ধরতে জেলার বিভিন্ন স্থানে গ্রেফতার অভিযান চালিয়ে আরো ছয়(০৬) জন আসামিকে ডিবি পুলিশ গ্রেফতার করে।
পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা নগদের টাকা বহনকারী প্রাইভেটকার চালক ইউসুফ আলী সাজু(৩১) এর সাথে যোগশাজোসে পরিকল্পিতভাবে ছিনতাই করেছে।
একপর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদ ও তাদের দেখানো মতে ঝিকরগাছা থানাধীন দিগদানা গ্রাম হতে ধৃত আসামী ইমদাদুল গাজী(৪৬) এর হেফাজত হতে ১৬ লক্ষ ৫৫ হাজার ৫ শত টাকা এবং ধৃত আসামী মোঃ সুজন ইসলাম(৩৩) এর বাড়ি থেকে ১৫ লক্ষ ৫০ হাজার টাকা সহ সর্বমোট ছিনতাইকৃত ৩২ লক্ষ ৫ হাজার ৫ শত টাকা উদ্ধার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সকলেই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে।
এছাড়াও আসামীদের নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি, একটি ধারালো চাকু ও লুন্ঠিত টাকা বহনকারী একটি ব্যাগ উদ্ধার করা হয়।

এসংক্রান্তে থানায় মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, যশোর কোতয়ালী মডেল থানাধীন পোষ্ট অফিস পাড়ার ইউসুফ আলী সাজু (৩১), ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের রনি গাজী(২৬), ঝিকরগাছা থানাধীন খোষাল নগর গ্রামের সাগর হোসেন(২৪), ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের সুজন ইসলাম(৩৩), ঝিকরগাছা থানাধীন খোষাল নগর গ্রামের সোহেল রানা(২১),ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের ইমাদুল গাজী(৪৬) ও ঝিকরগাছা থানাধীন বাকড়া দিগদানা গ্রামের নাসিম গাজী (১৯)।

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনে যশোর থেকে বিএনপির মনোনয়ন পেলেন সাবিরা সুলতানা মুন্নী

নগদের টাকা ছিনতাই, ২৪ ঘন্টার আগেই চঞ্চল্যকর ছিনতাইয়ের রহস্য উদঘাটন

আপডেট: ০৭:১৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫