০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শার্শায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা: নিহত লিটন হোসেন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৫৮২

শার্শায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা: নিহত লিটন হোসেন

যশোর প্রতিনিধি | ১০ জুন ২০২৫

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোঃ লিটন হোসেন @ কানা লিটন (৩৫), পিতা: আজগর আলী, কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (১০ জুন) রাত ৯টা ৫০ মিনিটের দিকে জনৈক আবু তাহেরের মুদি দোকানের সামনে এ নির্মম ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত লিটনের সঙ্গে একই এলাকার তিন ব্যক্তি—আব্দুল মমিন (৫৫), পিতা: মৃত মুনছুর আলী; সেলিম হোসেন (৩৫), পিতা: আব্দুল মমিন; এবং রমজান আলী (৩৫), পিতা: আব্দুল আজিজ—এর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বেও এসব বিবাদী একাধিকবার লিটনকে মারধর করেছে বলে অভিযোগ রয়েছে। ঈদের আগের দিনও লিটনের সঙ্গে সেলিম ও রমজানের তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

এই ঘটনার জের ধরেই সোমবার রাত ৯টা ৫০ মিনিটে, লিটন মুদি দোকানের সামনে একা অবস্থান করছিলেন। এ সময় উপরোক্ত তিনজন এবং তাদের সঙ্গে থাকা আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি লিটনের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে লিটনের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা ও নিহতের পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাভারণে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে।

শার্শা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানানো হয়।

এদিকে, স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নিহত লিটন হোসেন এবং অভিযুক্ত রমজান আলী মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত চলছে।

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনে যশোর থেকে বিএনপির মনোনয়ন পেলেন সাবিরা সুলতানা মুন্নী

শার্শায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা: নিহত লিটন হোসেন

আপডেট: ১২:১৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫