সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (Very Important Person – VIP) হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে, এখন থেকে তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ)-এর নিরাপত্তা পাবেন। সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে:
> “সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো। ইহা অবিলম্বে কার্যকর হবে।”
উল্লেখ্য, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬
শিরোনাম:
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা,
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:৪০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- ৫৫০
সর্বাধিক পঠিত

















