০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

টেস্টে নতুন ইতিহাস তাইজুলের: সাকিবকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫৬৬

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ইতিহাস গড়লেন স্পিনার তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে টপকে তিনি এখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। মিরপুর টেস্টের চতুর্থ দিনে তাইজুলের শিকার সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮ উইকেটে।
শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের চতুর্থ দিনে তাইজুল এই রেকর্ড গড়েন। এর আগে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করে
বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামা আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বোলিং আক্রমণে এসে তাইজুল ইসলাম ইতিহাস তৈরি করেন। ষষ্ঠ ওভারে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে তিনি নিজের ২৪৭তম উইকেটটি নেন। এই উইকেট নিয়েই তিনি সাকিব আল হাসানকে (২৪৬ উইকেট) টপকে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার বনে যান।
পরের ওভারেই তাইজুল তুলে নেন অভিজ্ঞ আইরিশ ব্যাটার পল স্টার্লিংকে। ৯ রান করা স্টার্লিং শর্ট লেগে মাহমুদুল হাসান জয়কে ক্যাচ দিলে তাইজুলের উইকেট সংখ্যা পৌঁছায় ২৪৮-এ। মাত্র ৫৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তাইজুল এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি।
বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি (শীর্ষ ৫)
| অবস্থান | খেলোয়াড় | উইকেট সংখ্যা | তাইজুল ইসলাম ২৪৮ |
সাকিব আল হাসান ২৪৬ মেহেদী হাসান মিরাজ | ২০৯ |
মোহাম্মদ রফিক | ১০০ |
৫ | মাশরাফি বিন মোর্ত্তজা | ৭৮ |
২০১৪ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল এই বাঁহাতি স্পিনারের।

সর্বাধিক পঠিত

রাজধানীজুড়ে নিজের ব্যানার-বিলবোর্ড সরানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

টেস্টে নতুন ইতিহাস তাইজুলের: সাকিবকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি

আপডেট: ০৫:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫