বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে।
তার রাজনৈতিক দূরদর্শিতা, অনবদ্য পরিকল্পনা ও প্রজ্ঞার কারণে তিনি এখন বাংলাদেশের মানুষের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব।
গত বছরের জুলাই-আগস্টে তারেক রহমানের দিকনির্দেশনায় দলটির নেতাকর্মীরা ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর দেশে দীর্ঘ দেড় দশক পরে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে।
১/১১-এর সরকার এবং পরবর্তী আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, নির্যাতন ও নিপীড়নের কারণে তিনি প্রবাসে অবস্থান নেন। তবে সুদূর প্রবাসে থেকেও দেশ, দল ও সরকার নিয়ে বিভিন্ন সময়ের বক্তব্যে তিনি সবার নজর কেড়েছেন।
আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েই তিনি দায়িত্ব শেষ মনে করেননি। শেখ হাসিনার প্রস্থান পরবর্তী সময়ে দেশে যখন সরকারশূন্যতা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা দেখা দেয়, তখন তিনিই নেতাকর্মীদের পাড়া-মহল্লায় পাহারা বসানোর নির্দেশ দেন। এছাড়াও, পূজার সময় মন্দিরে মন্দিরে নেতাকর্মীদের সতর্ক অবস্থান, বন্যায় উদ্ধার ও ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনাসহ নানা পদক্ষেপ তিনি নিয়েছিলেন।
দীর্ঘদিন পর গত বছর এবং এবারও অন্য রকম পরিবেশে তারেক রহমানের জন্মদিন পালনের সুযোগ পেয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা।
তবে তারেক রহমান নিজেই গত বছরের মতো এবারও জন্মদিনের কোনো অনুষ্ঠান পালন না করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। শুধু নির্দেশই নয়, দিয়েছেন কঠোর বার্তাও।
গত মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো, আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উত্সব পালন করা যাবে না। ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সব ইউনিটের নেতাকর্মীদের এই দলীয় নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য জোর আহ্বান জানানো হয়েছে
১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
শিরোনাম:
তারেক রহমানের জন্মদিন আজ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:১৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- ৫৪৫
সর্বাধিক পঠিত




















