০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

যশোর-বেনাপোল মহাসড়কে পিকআপচাপায় অজ্ঞাত নারী নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৫৪৯

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বেনেয়ালি চাতালের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই পিকআপ কাভার্ড ভ্যানটির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
দুর্ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই নারী প্রায় সময়ই মহাসড়কের পাশ দিয়ে ঘুরে বেড়াতেন। সন্ধ্যার দিকে বেনাপোলের দিক থেকে ঝিকরগাছার দিকে যাওয়া ঢাকা মেট্রো-ন-১১-৯৫৪৬ নম্বরের একটি পিকআপ কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার পরপরই দ্রুতগতিতে আসা গাড়িটির সামনের চাকা ওই নারীর শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কর্তৃপক্ষের পদক্ষেপ
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এদিকে, দুর্ঘটনাস্থল থেকে ঘাতক পিকআপ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে নাভারণ হাইওয়ে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝিকরগাছা থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছেন।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

যশোর-বেনাপোল মহাসড়কে পিকআপচাপায় অজ্ঞাত নারী নিহত

আপডেট: ০৭:০০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫