০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

যশোর: দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৫৪৫

যশোরের দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ওরফে আনোয়ারকে আটক করেছে পুলিশ।
দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা আনোয়ারকে শুক্রবার সন্ধ্যায় তার এড়েন্দা গ্রামের বাড়ি থেকে আটক করা হয়। আটক আক্তারুজ্জামান মৃত আমীর আলী গাজীর ছেলে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের একটি টিম তাকে আটক করেছে এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

যশোর: দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আটক

আপডেট: ০৯:০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫