০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

যশোরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার ১ চোর

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৫৫২

যশোর সদর উপজেলার চানপাড়া এলাকায় গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়েছেন এক ব্যক্তি। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। গণপিটুনির পর স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেয়।
আটক চোরের নাম হাসান। সে খুলনা জেলার আড়ংঘাটা থানার বকুলতলা এলাকার আজিদের ছেলে। চুরির চেষ্টা ও গণপিটুনি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে হাসান ও তার সহযোগীরা গরু চুরির উদ্দেশ্যে একটি পিকআপ নিয়ে কচুয়া ইউনিয়নের রায়মানিক গ্রামের মো. বাহারুল ইসলাম ও পলাশের বাড়িতে প্রবেশ করে।
তারা গরু ট্রাকে তোলার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়রা টের পেয়ে তাদের তাড়া করে। এ সময় চোর ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। চোরচক্রের অন্যরা পালিয়ে গেলেও হাসানকে স্থানীয়রা হাতে-নাতে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।
আহতরা হাসপাতালে
খবর পেয়ে চানপাড়া পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহত চোর হাসানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
একই ঘটনায় গরুর মালিক বাহারুল ইসলাম এবং পলাশও আহত হয়েছেন। বর্তমানে চোর হাসান এবং গরুর মালিকেরা উভয়ই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, স্থানীয়দের সহায়তায় গরু চুরির ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে চোরাচালান মামলা ঘিরে বিজিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘পরিকল্পিত অপপ্রচারের’ অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

যশোরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার ১ চোর

আপডেট: ০১:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫