অবৈধভাবে ভারতে পাচারের সময় প্রায় ২০ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর সদর উপজেলার বাউলিয়া বাজারের পাকা সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি-৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।
আটককৃত পাচারকারীর নাম শরিফুল ইসলাম (৫৬)। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি গ্রামের বাসিন্দা।
কোমরে লুকানো ছিল স্বর্ণের বার
বিজিবি সূত্র জানায়, শরিফুল ইসলামের শরীর তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ১১৮.৭৫ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ২০ লাখ ৫৪ হাজার টাকা।
পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল বেনাপোলের দিকে
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শরিফুল ইসলাম স্বীকার করেছেন যে তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিলেন। এরপর তিনি ভারতে পাচারের উদ্দেশ্যে এগুলো নিয়ে বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছিলেন।
আটক শরিফুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি অধিনায়ক নিশ্চিত করেছেন।
০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
শিরোনাম:
সাতক্ষীরার শরিফুল যশোরে সোনার বারসহ আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৩:৫২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- ৫৫৫
সর্বাধিক পঠিত




















