যশোরে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা একটি মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল এবং জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে সোপর্দ করেছে কোতয়ালী থানা পুলিশ।
* আটককৃতরা:
* রফিকুল ইসলাম ফুল (সাবেক সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগ)।
* রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিক (যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা যুবলীগ)।
পুলিশের বক্তব্য:
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত নিশ্চিত করেন যে, যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরি করে নাশকতা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় তাদের আটক দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।?
০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
শিরোনাম:
নাশকতার পরিকল্পনা মামলায় যশোরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা আটক, আদালতে সোপর্দ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- ৫৬৬
সর্বাধিক পঠিত




















