যশোর সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সামনে থেকে চুরির সময় দুই মহিলাকে আটক করেছে পুলিশ। ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়ানো এক ভুক্তভোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় হাতেনাতে তাদের ধরা হয়।
আটকের বিবরণ
আটককৃতরা হলেন:
১. ঝর্ণা (২৮), স্বামী: মহিদুল
২. জুলেখা (২৩), স্বামী: মন্টু
তাদের বর্তমান ঠিকানা যশোরের কোতোয়ালি থানার রুপদিয়া হাই তেল পাম্প এলাকা। তাদের স্থায়ী ঠিকানা পাবনা জেলা।
পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী মহিলা ডাক্তার দেখানোর জন্য টিকিট সংগ্রহ করে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের ৬ নম্বর রুমের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় ১ নম্বর অভিযুক্ত ঝর্ণা ভিকটিমের গলা থেকে স্বর্ণের চেইন ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেন।
যেভাবে ধরা পড়লো
চেইন ছিনতাইয়ের মুহূর্তে ভুক্তভোগী নিজেই সাহসিকতার সঙ্গে ঝর্ণাকে চেইনসহ হাতেনাতে ধরে ফেলেন এবং কর্তব্যরত হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যদের খবর দেন।
পুলিশ ঝর্ণাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, তার সহযোগী ২ নম্বর অভিযুক্ত জুলেখাও এই চুরির সঙ্গে জড়িত।
আটককৃত দুই মহিলাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
শিরোনাম:
যশোর সদর হাসপাতালে চুরির সময় দুই মহিলা আটক, গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- ৬২২
সর্বাধিক পঠিত




















