০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

মরহুম তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকীতে বেনাপোলে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৫৬২

বেনাপোল প্রতিনিধি:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও ‘যশোর উন্নয়নের কারিগর’ মরহুম জননেতা তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
> বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারতের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মোঃ মফিকুল হাসান তৃপ্তি।
> অনুষ্ঠানে বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, অবদান ও সংগ্রামী ইতিহাস গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি প্রয়াত এই নেতার দেশপ্রেম এবং গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রামকে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় নির্যাতনের ফলে তরিকুল ইসলামের ৩২টি দাঁত তুলে নেওয়া হয়েছিল, তবুও তিনি পিছু হটেননি।
> আলোচনা শেষে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় শার্শা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
>

সর্বাধিক পঠিত

দৌলতদিয়া ফেরিঘাটে আবার যাত্রীবাহী বাস পদ্মায়, চালক-সহকারী উদ্ধার

মরহুম তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকীতে বেনাপোলে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

আপডেট: ০৬:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫