১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

শার্শায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন: ঐক্য ও সমতার মাধ্যমে দেশ গড়ার প্রত্যয়

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৫৮৩

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধারের পর এবার যশোরের শার্শা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
শনিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।
কর্মসূচি ও র‍্যালি
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শার্শা উপজেলা সমবায় অফিসার মোহাঃ আব্দুর রাশেদ-এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শার্শার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও বক্তাদের মন্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান।
বিশেষ অতিথি ছিলেন:
* শার্শা থানার অফিসার ইনচার্জ আবদুল আলিম।
* উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক।
* শার্শা কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুজ্জামান।
* বিআরডিবি কর্মকর্তা সাকির উদ্দিন।
* সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের প্রভাষক এ, এস,এম, আশরাফুজ্জামান।
* এছাড়াও সমবায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করা এবং জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগ্রত করা সম্ভব। তারা আরও উল্লেখ করেন যে, দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।পুরস্কার বিতরণ ও সম্মাননা
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন এবং উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়া, আলোচনা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সমবায় কর্মকর্তাদের হাতে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

সর্বাধিক পঠিত

দৌলতদিয়া ফেরিঘাটে আবার যাত্রীবাহী বাস পদ্মায়, চালক-সহকারী উদ্ধার

শার্শায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন: ঐক্য ও সমতার মাধ্যমে দেশ গড়ার প্রত্যয়

আপডেট: ০২:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫