০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে মাদক সহ যৌন উত্তেজক ট্যাবলেট আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৫৮৮

বেনাপোল প্রতিনিধিঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদ্রকদ্রব্য এবং বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট (সুপার ভিডালিস্তা) আটক করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার (২৫ জুলাই) পৃথক অভিযানে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল মাসিলা ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, যৌন উত্তেজক ট্যাবলেট, শাড়ী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩০,৩২,০০০/-(ত্রিশ লক্ষ বত্রিশ হাজার) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

বেনাপোল ইমিগ্রেশনে উদ্ভব চন্দ্রপালের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ, ব্যাগেজ সিন্ডিকেটে কোটি টাকা রাজস্ব ফাঁকির দাবি

বেনাপোলে মাদক সহ যৌন উত্তেজক ট্যাবলেট আটক

আপডেট: ০৭:৩১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫