শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় নেতারা আসন্ন কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রবিবার (২৪ মে ২০২৬) বিকেল ৪টায় শার্শা উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজ উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক পারুল বেগমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র এবং জাতীয়তাবাদী রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার রাজনৈতিক আদর্শ ও অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও তারা উল্লেখ করেন।
নেতৃবৃন্দ জানান, আগামী ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।




















